রবিবার | নভেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পিরোজপুরে বাস অগ্নিসংযোগে হেলপার নিহতের ঘটনাস্থল পরিদর্শনে প্রতিমন্ত্রী

পিরোজপুরে বাস অগ্নিসংযোগে হেলপার নিহতের ঘটনাস্থল পরিদর্শনে প্রতিমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগ ও বাসের ভেতরে ঘুমন্ত হেলপার নিহতের মর্মান্তিক ঘটনাস্থল (২১ নভেম্বর)

শনিবার রাতে পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং নিহত হেলপারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে। কোনো অপরাধী যেন আইনের হাত থেকে রেহাই না পায়, তা নিশ্চিত করতে হবে।

তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এ সময় ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি), স্থানীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা