মোহাম্মদ কাইছার হামিদ, মহেশখালী, কক্সবাজার : মহেশখালীর ১৮ হাজার ১০৬ জন ব্যক্তির প্রায় ১০কোটি টাকার ঋণ মওকূপে চাষীদের মাঝে ফিরছে স্বস্তি; প্রশংসিত এমপি আলমগীর ফরিদ।
সূত্রে জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থ দেশ (আর্থিক প্রতিষ্ঠান)-এর চলতি বছর মার্চের ১৫তারিখের স্মারক নং- ৫৩.০০.০০.০০০.২১২.২০.০০১০.২৬-৩২ এবং মার্চের ৩১ তারিখের স্মারক নং- ৫৩.০০.০০.০০০.৩২১.২৮.০০০১.২৫.৪/১(২৫)- অনুবলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এপির নির্বাচন প্রতিশ্রুতি/ইশতেহার মোকে ২০২৬ মারফত মালিকানায় বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভিন্ন বিক্রেতা বন্দরস্থিত সীমিত গ্রাহক গণসমুহ, ১০০০০/১০০০(২৫) কৃষি ব্যাংক কর্তৃক গৃহীত ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত প্রায় ১৮ হাজার ১০৬ জন ব্যক্তির ৯কোটি ৫ লাখ টাকার ঋণ মওকূপ করেছে বাংলাদেশ সরকার।
গেল সাংসদ নির্বাচনের আগে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত ও লবণ লোন মওকুফ করার প্রচেষ্টা করবেন বলে নির্বাচনী জনসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন কক্সবাজার- ০২(মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।নির্বাচন পরবর্তী সংসদে বার বার কক্সবাজার জেলার লবণ চাষীদের উত্তোলিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত ও কৃষি ব্যাংক থেকে নেয়া লবণ চাষীদের লোন মওকুফের জন্য উপস্থাপন করে আসছেন। তারই ধারাবাহিকতায় কৃষি ব্যাংক থেকে ৫ হাজার- ১০ হাজার টাকা করে নেয়া লবণ চাষীদের লোন মওকুফ করে দিয়েছে বাংলাদেশ সরকার। ব্যাংক সূত্রে জানা যায়, কৃষি ব্যাংক গোরক ঘাটা শাখা(পৌরসভা, কুতুবজুম, ছোট মহেশখালী ও শাপলাপুর) অধীনে ৪ হাজার ৯৫৫ জন, বড় মহেশখালী শাখার অধীনে ৯৯২জন, হোয়ানক শাখার অধীনে ২হাজার ৫৮জন, কালারমারছড়া শাখার অধীনে ৫হাজার ২৯২জন, মাতারবাড়ী শাখার অধীনে ৪হাজার ৮০৪ জনসহ পুরো মহেশখালী থেকে ১৮ হাজার ১০৬ জন লবণ চাষীরা লোন নিয়েছে।
এ হিসেবে ৯ কোটি ৫লাখ টাকা লোন মওকুফ করে দিয়েছে। এ কারণে ১৮ হাজার ১০৬ জন লবণ চাষীদের বিরুদ্ধে দায়ের কৃত সার্টিফিকেট মামলার আর কোন ভিত্তি নেই। এ ঘোষণার পরিপত্র স্ব-স্ব ব্যাংকে পৌঁছেছে বলে কৃষি ব্যাংক সূত্র জানান। বিষযটি নিশ্চিত করেন মহেশখালী-কুতুবদিয়ার এমপির পিএস মোঃ তারেক।ঋণ মওকূপের বিষয়টি জানাজানি হলে লবণ চাষীদের মাঝে অনেকটা স্বস্তি নেমে এসেছে। তারা সরকার প্রধান তারেক রহমান ও স্থানীয় সংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাংসদ আলমগীর ফরিদ বলেন নির্বাচন পূর্ববর্তী কালারমারছড়া বাজার মাঠে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য প্রয়োজনে সংসদে কাপনের কাপড় নিয়ে যাবেন ; লবণের ন্যায্য মূল্য নিশ্চিত না পাওয়া পর্যন্ত দাবী অব্যাহত রাখবেন। তাঁর অব্যাহত দাবীর মুখে অবশেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান লবণ চাষীদের আর্তনাদ বিষয়টি আমলে নিয়ে মাঠ পর্যায়ে অপরিশোধিত প্রতি মন লবণের মূল্য সরকার নির্ধারণ করে দিয়েছে ৪২৫ টাকা। সেই সাথে কৃষি ব্যাংক থেকে গৃহীত সর্বোচ্চ ১০ হাজার টাকা করে লবণ চাষীদের নেয়া লোন ও মওকুফ করে দিয়েছে। সাংসদ আরো দাবী করে বলেন, বাংলাদেশ সরকার দেশ-দশের পরিকল্পিত উন্নয়ন ও জনগণের সুবিধার্থে সকল ষড়যন্ত্র ছিন্ন করে ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছেন। জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান ও বাংলাদেশ সরকার প্রধান উপকূলীয় অঞ্চলের গরীব দুঃখী, খেটে খাওয়া চাষীদের কথা চিন্তা করে আমার অনুরোধ রক্ষা করায় ধন্যবাদ ও কৃতজ্ঞ প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট।
