গোলজার হোসেন, রংপুর : শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের ৪ সদস্যকে নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন এবং ন্যায় বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এ সময় স্মারকলিপি গ্রহণ করেন রংপুর জেলা প্রশাসক ইসরাত জাহান। স্মারকলিপি গ্রহণ শেষে জেলা প্রশাসক যথাযথ প্রক্রিয়ায় স্মারকলিপি স্বরাস্ট্রমন্ত্রির কাছে পৌছে দেয়ার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মাহফুজ হোসেন, বীথি দাস নন্দিনী, বিজয় প্রসাদ তপু প্রমুখ।
স্বারকলিপি সূত্রে জানা যায়, শিক্ষক গণপতি চক্রবর্তীসহ স্বপরিবারে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, দ্রুত বিচার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
