৬২
ভালুকা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ভালুকা পৌরসভার পৌরসদরের ৬টি দুর্গাপূজা মণ্ডপে উপহার সামগ্রী বিতরণ করেছেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব আসাদুজ্জামান চৌধুরী মাসুদ।
প্রতিটি পূজামণ্ডপে তিনি ৪ বস্তা আতপ চাল, ১ বস্তা মুগ ডাল ও ৫ লিটার তেল উপহার হিসেবে প্রদান করেন। শারদীয় দুর্গোৎসবকে আনন্দমুখর করতে এবং পূজামণ্ডপগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ হিসেবে এসব সামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে তাঁর এ উদ্যোগকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার একটি প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে বিভিন্ন এলাকায় ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার নানা উদ্যোগ নেওয়া হয়ে থাকে।
