এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
১৮ অক্টোবর রবিবার বিকালে পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, পূজার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি পূজার আয়োজক, মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।
এমপি মোস্তাফিজুর রহমান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান এবং সরকারের হাতকে শক্তিশালী করার জন্য সামনে ইউপি নির্বাচনে সরকার সমর্থিত প্রার্থীকে ভোট দেওয়ার ও আহবান জানান।
এ সময় পোরশা থানা ইনচার্জ অফিসার জিয়াউর রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম ,সম্মানিত সদস্য আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ চৌধুরী, মোঃ লায়ন মাসুদ রানা, ইকবাল হাসান শাহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
