সোমবার | অক্টোবর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পুলিশ ‘ব্লক রেডে’ হানা ইয়াবা উদ্ধার: দুর্ধর্ষ ডাকাতসহ- ১৯ আসামি গ্রেফতার

পুলিশ ‘ব্লক রেডে’ হানা ইয়াবা উদ্ধার: দুর্ধর্ষ ডাকাতসহ- ১৯ আসামি গ্রেফতার

সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অপরাধ দমনে’ সন্ত্রাসি’দের বিরুদ্ধে ব্লক রেডে সাঁড়াশি অভিযানে ২শ’ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ মাদক মামলা, মাদক সেবনকারি, পরোয়ানা জারি, নিয়মিত মামলা ও দুর্ধর্ষ ডাকাত সহ- ১৯ আসামি” পুলিশের জালে বন্দি করেন।

আজ সোমবার (১৯ অক্টোবর) রাতের প্রথম থেকে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মাদক নির্মূলের জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম এর নেতৃত্বে পুলিশের একাধিক টিম সম্ভাব্য, ভাসমান ও গোপন আস্তানায় একযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন।

জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে-
গ্রেফতারকৃত : জাহিদুল (২১), হোসেন (১৯), ফারুক (২৫), মোঃ ইয়াছিন (২৫), মোঃ নয়ন (৩৫), হাবিবুর রহমান ওরফে চিকন আলী (৩৮), মোঃ আলাউদ্দিন (৫৫), জনি (২৩), মোঃ সুমন হেসেন (১৮), মোঃ নিরব হোসেন (১৯), মোঃ সুজন মিয়া (৩২), মোঃ রমজান (১৯), মোঃ সাইফুল (৩৫), শাকিল (২০)ও মোঃ রাসেল (২৯) নামে।

ইয়াবা ব্যবসায়ি- উপজেলার নয়ামাটি গ্রাম ৪ নং ওয়ার্ডস্থ মো.শাহাদাত হোসেনের ছেলে অভি (২০) নামে চিহ্নিত।

নিয়মিত মামলা- শফিকুল ইসলাম (৪৮) নামে।

দুর্ধর্ষ ডাকাত- উপজেলার কাঁচপুর ইউপির উত্তর কাঁচপুর গ্রামের মো.মজিবরের ছেলে অহিদুল ইসলাম নাহিদ(৩০) নামে।

পরোয়ানা জারি- শাহীন আলম (৪৩) সহ- ১৯ আসামি’ গ্রেফতারপূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশের হেফাজতে আদালতের সোপর্দ করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা