শনিবার | অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদ বাণিজ্য বি আর বি কেবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ

বি আর বি কেবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ

শরিফ মাহমুদ, কুষ্টিয়া : অন্যতম বিশ্বে বাংলাদেশে শীর্ষে, এই শ্লোগানকে সামনে রেখেই দুর্বার গতিতে অত্যন্ত সুনামের সাথে এগিয়ে চলেছে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান কুষ্টিয়ার বি আর বি গ্রুপ।

আজ শুক্রবার ২৩ অক্টোবর এই বি আর বি গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান বি আর বি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৮ সাল সৃষ্টির শুরু থেকে বিকাশের গৌরবময় সাফল্যের ধারাবাহিকতায় প্রতিষ্ঠার ৪৮ বছর পেরিয়ে ৪৯ বছরে পদার্পণ করেছে।

৪৮ বছর পূর্তীর এই শুভক্ষণে কুষ্টিয়ার বিসিক শিল্পনগরী কারখানা ও প্রধান কার্যালয় প্রাঙ্গণে সকাল ৯টায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

বর্ষপূর্তী উপলক্ষ্যে আয়োজিত উক্ত অনুষ্ঠান প্রাণবন্ত করে তুলতে আমন্ত্রিত সকলের সানুগ্রহ উপস্থিতি কামনা করেছেন বি আর বি গ্রুপের ুুুুুুচেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক, দেশ বরেণ্য শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ মজিবর রহমান ও বি আর বি কেবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ পারভেজ রহমান।

বি আর বি কেবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড’র ৪৮ বছর প্রতিষ্ঠা বার্ষির্কী পালন উপলক্ষে কারখানা প্রাঙ্গণ বিভিন্ন রং বেরঙের পতাকা, ব্যানার, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে বর্ণিল সাজে। কর্মকর্তা- কর্মচারীদের মধ্যে আনন্দ উদ্দিপনা বিরাজ করছে। অত্যন্ত ঘরোয়া ভাবে এ বছর দিনটি পালিত হবে বলে জানা গেছে।

বি আর বি গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক, দেশ বরেণ্য শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ মজিবর রহমান কুষ্টিয়াবাসীর কর্মসংস্থানের লক্ষ্যে বিসিক শিল্পনগরীতে ১৯৭৮ সালে সর্ব প্রথম বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড নামে বৈদ্যুতিক ওয়্যারস এন্ড কেবলস তৈরী শুরু করেন। অনেক বাঁধা উৎরাই পেরিয়ে তিনি নিজের মেধা, সততা আর পরিশ্রমের মাধ্যমে পণ্যের গুনগত মান ঠিক রেখে শুধু বি আর বি কেবলস নয় এই প্রতিষ্ঠানটির অঙ্গ আরও ১০টি প্রতিষ্ঠান বিশ্বের দরবারের অন্যতম শ্রেষ্ঠ শিল্প প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছেন। বিআরবি গ্রুপের সাথে জড়িত প্রায় ১৫ হাজার মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বর্তমানে উপকৃত হচ্ছেন।

দানবীর হিসেবে পরিচিত এই মহান ব্যক্তি স্বপ্নদ্রষ্টা আলহাজ¦ মোঃ মজিবর রহমানের হাতের ছোঁয়ায় বি আর বি গ্রুপ আজ দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও পণ্যের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক রপ্তানী ট্রফি(স্বর্ন) অর্জন এবং বীর বাহাদুর পরিবার খেতাবসহ তিনি একের পর এক পেয়েছেন বিরল সম্মাননা পুরষ্কারও।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা