তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার দুপুরে শ্রীবরদী সরকারি কলেজের উদ্যোগে কলেজের কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো কাজী হাসানুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ৩ সংসদীয় আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও শ্রীবরদী সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী মো মাহমুদুল হক রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ জ ম রেজাউল করিম খান, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরিচালক প্রফেসর এ কে এম আলিফ উল্লাহ আহসান, শ্রীবরদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ফরহাদ আলী, শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আকরাম হোসাইন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপি’র আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, গুণীজনদের সম্মাননা ক্রেস্ট, ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠান কে ঘিরে মিলন মেলায় পরিণত হয় নবীন ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে।
এ সময় সরকারি কলেজের প্রাক্তন শিক্ষকবৃন্দ,
শিক্ষক পরিষদের সদস্য বৃন্দ, কৃতি শিক্ষার্থী বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
