বুধবার | নভেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা রাজধানীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামীগের ৫ নেতা গ্রেফতার

রাজধানীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামীগের ৫ নেতা গ্রেফতার

মো.নূর আলম ভুইয়া : রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬ খ্রি.) রাতে মিরপুর মডেল থানার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- কাজী সাজেদ হোসেন, সহ-সভাপতি, স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা মহানগর উত্তর; সাব্বির আহমেদ (৩২), সাবেক সহ-সভাপতি, চাঁদপুর জেলা ছাত্রলীগ; মোঃ নুর উদ্দিন বাবন (৩৫), যুগ্ম সাধারণ সম্পাদক, ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা মহানগর উত্তর; মোঃ শরিফুল ইসলাম (৪৪), সাবেক সভাপতি, ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ, লক্ষ্মীপুর পৌরসভা এবং ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ, ঢাকা মহানগর।

মিরপুর মডেল থানা সূত্রে জানায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা