সর্বশেষ সংবাদ
খাগড়াছড়ি থেকে আলমগীর হোসেন : খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি সম্প্রদায়ের গরিব, অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার …
কুতুবদিয়া, (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের কুতুবদিয়ায় অগ্নিকান্ডে ‘মরিয়ম মেডিকেল হল’ নামে একটি ওষুধের দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। গত রবিবার দিবাগত রাত তিনটায় অর্থাৎ ২৮ …
কক্সবাজার থেকে রিয়াজ উদ্দিন : কক্সবাজারের হোটেল-মোটেল জোনের কলাতলী পুলিশ বক্সের পাশে বাতিল হয়ে যাওয়া একটি প্লট টিন দিয়ে ঘিরে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তি ও জেলা প্রশাসনের নাম ব্যবহার করে সেখানে নির্মাণকাজ চালানো হচ্ছিল। এরই মধ্যে নির্মাণাধীন দোকানগুলো মোটা অঙ্কের ‘সালামি’র বিনিময়ে বরাদ্দ দেওয়ার কথাও এলাকায় ছড়িয়ে পড়ে। তবে এসব লেনদেনের কোনো নথি বা নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানায়, প্রসাদ প্যারাডাইসের মালিক ইউসুফ আবদুল্লার নামে বরাদ্দ দেওয়া ৩০ নম্বর প্লটটি পরবর্তীতে বাতিল করা হয়। সম্প্রতি প্লটটির একাংশ টিন দিয়ে ঘিরে সেখানে নতুন করে দোকান নির্মাণের কাজ শুরু হয়। স্থানীয়দের দাবি, ওই স্থানে ২০ থেকে ২৫টি দোকান নির্মাণের প্রস্তুতি চলছিল। স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্মাণাধীন এসব দোকান ১৫ থেকে ২০ লাখ টাকা করে ‘সালামি’র বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে দেওয়ার কথা বলা হচ্ছিল। এতে কোটি কোটি টাকার লেনদেনের সম্ভাবনা রয়েছে বলে দাবি তাদের। তবে কারা এসব দোকান বরাদ্দ দিচ্ছেন বা টাকা লেনদেন হয়েছে কি না, সে বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, এর আগেও একই প্লটে বৈশাখী হোটেলসহ কয়েকটি দোকান নির্মাণ করা হয়েছিল। পরে সেগুলোও বড় অঙ্কের ‘সালামি’র বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে ভাড়া বা বরাদ্দ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। নতুন করে দোকান নির্মাণের পেছনে কারা রয়েছেন, তা নিয়েও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাদের কেউ কেউ অভিযোগ করছেন, প্রভাবশালী ব্যক্তিদের পাশাপাশি জেলা প্রশাসনের নাম ব্যবহার করে প্রশাসনকে ‘ম্যানেজ’ করার চেষ্টা করা হচ্ছে। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বাতিল হয়ে যাওয়া একটি প্লটে কীভাবে নতুন করে দোকান নির্মাণের সুযোগ তৈরি হলো, কারা এর সঙ্গে জড়িত এবং দোকান বরাদ্দের নামে কোনো অর্থ নেওয়া হচ্ছে কি না—এসব বিষয় নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক আ. মান্নান বলেন, বাতিলকৃত প্লটে কোনো অবৈধ স্থাপনা নির্মাণ বেআইনি। ইতিমধ্যে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে যে-ই সেখানে নির্মাণকাজ করুক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) থেকে মোখলেছুর রহমান : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চা-কফির আড্ডার আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে একটি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। …
রাঙ্গামাটি থেকে মো. নাজিম আলী : রাঙ্গামাটি পৌরসভার পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল …
মো.নূর আলম ভূইয়া : রাজধানীতে সর্বমোট ৫ লাখ অটোরিকশার চূড়ান্ত লাইসেন্স বা সিলিং নির্ধারণের দাবি সহ ১০ দফা দাবীতে সমাবেশ করেছে ব্যাটারিচালিত অটোরিকশা মালিক—শ্রমিকদের …
স্টাফ রিপোর্টার : জ্বালানির ভবিষ্যৎ চাহিদা মোকাবিলায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটি। আগামী বৈঠকে এ বিষয়ে প্রতিবেদন …
স্টাফ রিপোর্টার: ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২৬: সিগারেট ও অন্যান্য তামাক কোম্পানির কাছ থেকে বৃক্ষ, আর্থিক সহায়তা, উপহার, পৃষ্ঠপোষকতা কিংবা অন্য কোনো ধরনের সহযোগিতা গ্রহণ …
গুইমারা প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার গুইমারায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টার সময় গুইমারা …
উখিয়া কক্সবাজার থেকে আবু বক্কর সিদ্দিক : কক্সবাজারের টেকনাফে মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে মোহাম্মদ আলম (৩০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ …
স্টাফ রিপোর্টার : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের …
সিংগাইর (মানিকগঞ্জ) থেকে রিপন মিয়া : সিংগাইর থানার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। বিষয়টি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নিশ্চিত করেছেন …
স্টাফ রিপোর্টার : বছর তিনেক আগে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় ধর্ষণের ফলে সপ্তম শ্রেণি পড়ুয়া কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় তারই সৎ বাবা জামাল হোসেনকে মৃত্যুদণ্ড …
জনতা ডেস্ক : হযরত নূহ (আ.)-এর নৌকার সন্ধান পাওয়ার দাবি নিয়ে আবারও আলোচনায় এসেছে তুরস্কের একটি রহস্যময় স্থান। কয়েক দশক ধরে নূহ (আ.)-এর নৌকার …
উলিপুর (কুড়িগ্রাম) থেকে ইউনুস আলী : কুড়িগ্রামের উলিপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে …
কুলাউড়া (মৌলভীবাজার) থেকে মো: সিপাউর রহমান : কুলাউড়ায় ইয়াবা সেবন ও পরিবহনের অপরাধে বাবু বাসফর (৩০) নামে এক ব্যাক্তিকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে …
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সিএনজি শ্রমিকদের উপর হামলা নির্যাতন করার প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় মহাজনহাট গ্রামীণ সড়কে সিএনজি শ্রমিকেরা অবস্থান ধর্মঘট পালন করেছে। ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) …
লংগদু থেকে মোঃ এরশাদ আলী : উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত উপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলায় দীঘিনালা জোন ফুটবল দলকে ৩ – ২ গোলে …
জনতা ডেস্ক : এবার দূর্গা পূজায় টানা ৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সরকারের এক নির্বাহী আদেশে এই ঘোষণা দেওয়া হয়। …
কিশোরগঞ্জ থেকে মোঃ মিজানুর রহমান : কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য সরকার নির্ধারিত ভর্তুকিযুক্ত ইউরিয়া সার পাচারের চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় …
