সোমবার | সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী

মোঃমনজুর মোল্লা, ঢাকা : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর, ২০২৬) সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সফরসঙ্গীদের নিয়ে বিশেষ ফ্লাইটে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এছাড়াও সফরসঙ্গী প্রতিনিধিদলে রয়েছেন সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, দেশের জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ।

সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশ্বনেতাদের সাথে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর প্রতিনিধিদলকে বিদায় জানাতে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা