সোমবার | সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে বিলাইছড়ি উপজেলা জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে বিলাইছড়ি উপজেলা জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বিলাইছড়ি থেকে মোঃ মোজাফফর আহমেদ : রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা অভিভাবক দীপন তালুকদার (দীপু)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিলাইছড়ি উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর নেতৃবৃন্দ। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের নিজ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মার্মা ও তিমথী খ্যং, বিলাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক পঠন চাকমা উপস্থিত ছিলেন। এছাড়া বিলাইছড়ি উপজেলা জাসাসের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনাকালে বিলাইছড়ি উপজেলা জাসাস ও বিএনপির কার্যক্রম আরও গতিশীল ও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের সবসময় সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

সভায় উপজেলার সাধারণ জনগণের কল্যাণে অতীতে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। চেয়ারম্যান মহোদয় এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা