সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায়’সন্ত্রাস দমনে’মাদক নির্মুল অভিযানে ডাকাত-দস্যুতা, সন্ত্রাস বিরোধি,গ্রেপ্তারি পরোয়ানা, মাদক সেবনকারি সহ চুরি মামলা-১৪ আসামি গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হয়।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) শুরু থেকে জেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমনের লড়াইয়ে , আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে, সচেতন পুলিশের একাধিক টিম নিয়ে ওসি’মহম্মদ আব্দুল বারিক চলমান অভিযান অব্যাহত রাখেন।
পুলিশ সূত্রে, জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান চলাকালে মাদক’সেবনকারি- মো. ইমন (২৭), মো. সাকিব (১৯), আকাশ (২০), মো. রাজিব (৩১), আবু হানিফ (৩৫),মো. মাসুম(৩৯) নামে।
সন্ত্রাস বিরোধি-উপজেলার পৌরসভার বালুয়া দিঘির পার গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে আবু হানিফ (৪৫),জামপুর ইউপি’র রাউতগাঁও গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে ৩ নং ওয়ার্ড যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন (৫৪),
পরোয়ানা- আবু হানিফ ওরফে হিমেল (৪৬)।
ডাকাত- সনমান্দি ইউপির সনমান্দি গ্রামের মো.হোসেন আলীর ছেলে দুর্ধর্ষ ডাকাত শাহজালাল (৩০)।
দস্যুতায়- কুমিল্লা জেলা হোমনা থানার দরিচর গ্রামের মো.নূর মোহাম্মদ পাটোয়ারীর ছেলে দুর্ধর্ষ দস্যু মো. আরিয়ান ভান্ডারী (৩০), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার সিঙ্গারবিল গ্রামের মনা মিয়ার ছেলে দুর্ধর্ষ দস্যু মো. রিপন মিয়া (৩৫), পিতা- মোঃ মনা মিয় ও পার্শ্ববর্তী আনন্দবাজার গ্রামের মোহাম্মদ আলীর ছেলে দুর্ধর্ষ দস্যু আমজাদ(২৯)।
চুরি মামলায়- হালিম(৪৫) নামে-১৪ আসামি’কে গ্রেপ্তার আইনি প্রক্রিয়া শেষে পুলিশি স্কটে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
