বুধবার | সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নোয়াখালী চাটখিলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালী চাটখিলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

চাটখিল সোনাইমুড়ী থেকে ওমর ফারুক : নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দত্তেরবাগ গ্রামের আতিকুল্লাহ ফরাজি বাড়ির প্রবাসী মাসুম (স্থানীয়ভাবে লাদেন মাসুম নামে পরিচিত) এর কন্যা খিলপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী আজ২৩ সেপ্টেম্বর বুধবার সকালে নিজ গৃহের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্ম*হ*ত্যা করেছে।

স্থানীয় সূত্র দাবি করেছে, তার মায়ের বকুনি খেয়ে অভিমান করে সে সকলের অজান্তে নিজের গৃহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, লাশ উদ্ধার ময়লা তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারন জানা যাবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা