বৃহস্পতিবার | সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভাগিনার লাঠির আঘাতে মামা খুনের অভিযোগ

ভাগিনার লাঠির আঘাতে মামা খুনের অভিযোগ

নোয়াখালী জেলা প্রতিনিধি : হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ উঠেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের লক্ষ্মীদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি দীপংকর দাস (৪২)। তিনি ওই এলাকার মথুরা দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারিকেল পাড়া ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীপংকর দাসের সঙ্গে তার ভাগিনা রুবেল চন্দ্র দাসের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার নারিকেল পাড়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রুবেল চন্দ্র দাসের আঘাতে দীপংকর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী বিউটি রানী দাসের অভিযোগ, পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে তার স্বামীকে আঘাত করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

ঘটনার পর অভিযুক্ত রুবেল চন্দ্র দাস পলাতক রয়েছেন বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা