বুধবার | সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মাগুরায় মেয়াদ উত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রি করায় লাখ টাকা জরিমানা

মাগুরায় মেয়াদ উত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রি করায় লাখ টাকা জরিমানা

মাগুরা থেকে আল এমরান : মাগুরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শ্রীপুর উপজেলার নাকোল বাজারে বাজার তদারকির সময় মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক এবং বেশি দামি সার বিক্রি করার অপরাধে মেসাস মা ট্রেডার্স নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ভোক্তা অধিকার অধিদপ্তর নাকোল বাজারের সার, কীটনাশক, বীজ ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করে।

মাগুরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, নাকোল পুরাতন বাজারে মেসার্স মা ট্রেডার্স বিএডিসি সার ও বীজ ডিলার প্রতিষ্ঠানকে পুর্বে সতর্ক করা স্বত্তেও বিভিন্ন সার সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে বিক্রয় করছিল। সরকার নির্ধারিত ১০৫০ টাকার ডিএপি সার ১৪৫০ টাকায় বিক্রয় করছিল। এছাড়া প্রতিষ্ঠানটি প্রচুর মেয়াদ উত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়া যায় এবং বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ ও ড্যামেজ পণ্য প্যাকেট খুলে খোলা বাজারে বিক্রয় করছিলেন। এতে ঐ প্রতিষ্ঠানটির মালিক লিটন কুমার সাহাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন পণ্য বিপন্ন অফিসার মো: আলমগীর হোসেন ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা