শ্রীবরদী (শেরপুর) থেকে তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা : শেরপুরের গজনী সীমান্ত থেকে বিজিবির অভিযানে মালিক বিহীন পাওয়ার টিলার (ট্রলি গাড়ি) ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী আটক করা হয়েছে।
বুধবার ভোর রাতে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির রাতভর অভিযানে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্ত জনপদের গজনী এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে পালিয়ে যায় চোরাকারবারি দলের সদস্যরা।
তাঁওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো রবিউল ইসলাম বুধবার দুপুরে মালামাল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একাধিক টহল দল রাতভর সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ স্হানে অবস্থান কালে ভোর সকালে পাওয়ার টিলার ভর্তি কসমেটিক সামগ্রী জব্দ করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত পাওয়ার টিলার ও ভারতীয় কসমেটিক সামগ্রী আনুমানিক সিজার মূল্য
১৭ লক্ষ্য ৫৮ হাজার ২৫০ টাকা।
উদ্ধারকৃত মালামাল আইনগত প্রক্রিয়া শেষে ময়মনসিংহ বিজিবির সদর দপ্তরে পাঠানো হবে।
