শ্রীবরদী (শেরপুর) থেকে তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা : শেরপুরে দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা সৃষ্টির কৌশল শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন দুদক জামালপুর সম্বনিত কার্যালয়ের উদ্যোগে রবিবার দিনব্যাপী শেরপুর পৌরসভা হল রুম মিলনায়তনে শেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলার ৪ টি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সদস্যদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দুদকের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মো মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন।
দিনব্যাপী কর্মশালায় দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন। দুর্নীতি প্রতিরোধ কমিটির গঠনের উদ্দেশ্য, দায়িত্ব ও কর্তব্য এবং এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন ও প্রশাসনের ভূমিকা।
সততা সংঘ গঠনের উদ্দেশ্য ও লক্ষ এবং স্কুল কর্তৃপক্ষ শিক্ষক, প্রশাসন ও প্রতিরোধ কমিটির ভূমিক।
সততা স্টোর গঠনের উদ্দেশ্য ও লক্ষ্য এবং স্কুল কর্তৃপক্ষ শিক্ষক, প্রশাসন ও প্রতিরোধ কমিটির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পরে কর্মশালায় অংশগ্রহণকৃতদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এ সময় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সাইফুল ইসলাম কমল, দুর্নীতি দমন কমিশন দুদক জামালপুর কার্যালয়ের উপ-পরিচালক মো কামরুজ্জামান, উপসহকারী পরিচালক জিহাদুল ইসলাম, আতাউর রহমানসহ জেলা ও উপজেলা দুর্নীতির প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
