টঙ্গী (গাজীপুর) থেকে মোঃ মনজুর মোল্লা : গাজীপুরের টঙ্গীতে পুলিশের এক বিশেষ অভিযান পরিচালনা করে রাজনৈতিক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পরোয়ানাভুক্ত ও চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে রোববার রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় এ যৌথ অভিযান চালানো হয়।
অভিযানকালে নাশকতা ও রাজনৈতিক সহিংসতা মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত মোট ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি
