সোমবার | সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের নিয়ে দিনব্যাপী কর্মশালা

পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের নিয়ে দিনব্যাপী কর্মশালা

পোরশা (নওগাঁ) থেকে এম এ মান্নান : নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নওগাঁর পোরশায় কসাইদের নিয়ে একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পোরশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার কসাইরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই, মাংস প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগাক্রান্ত পশু শনাক্তকরণ এবং ভোক্তাদের জন্য মানসম্মত মাংস নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, নিরাপদ মাংস উৎপাদনে কসাইদের সচেতনতা ও প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশু জবাই থেকে শুরু করে মাংস বাজারজাতকরণের প্রতিটি ধাপে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর মাধ্যমে একদিকে যেমন ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত হবে, অন্যদিকে জনস্বাস্থ্য ঝুঁকিও কমবে।

কর্মশালায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-ডাঃ মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পশু সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহিরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ মোঃ আব্দুল আজিজ ও বিভিন্ন কর্মচারী, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং উপজেলার বিভিন্ন এলাকার কসাইরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে প্রয়োজনীয় নির্দেশনা ও করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা