ভালুকা থেকে তমাল কান্তি সরকার : ময়মনসিংহের ভালুকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধের দাবিতে মিছিল করেছে ভালুকা উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরা।
রোববার ২১ সেপ্টেম্বর ভালুকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা নাশকতা ও অরাজকতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল থেকে উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে তারা সতর্ক অবস্থানে থাকবেন। পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার কথাও জানান তারা।
নেতাকর্মীরা বলেন, কেউ যেন গুজব, অরাজকতা কিংবা নাশকতার মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।
এ সময় তারা নাশকতা প্রতিরোধে স্থানীয় জনগণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।
