খাগড়াছড়ি থেকে বিএম.বাশার : খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক সেনাবাহিনীর ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২টার সময় জোন সদরে পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরুকালে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল নেহাত ফয়সাল পিএসসি জি।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহরাওয়ার্দী, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজির আলম, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদ খাঁন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, মানিকছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ হাবিবুর রহমান, গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউচুপ, গুইমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উশেপ্রু মারমা, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ জয়নাল আবেদীনসহ দুই উপজেলার সুনামধন্য ব্যক্তিবর্গের আরো অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা প্রধান অতিথিকে সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ বালু উত্তোলন, অসচ্ছল রাস্তা, খালপাড়া বারের জন্য সাঁকো, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, খুন, গুম অপহরণ, নারীর ধর্ষণ ও নির্যাতন, বিদ্যুৎ ও নেটওয়ার্কের দুর্ভোগ, পার্বত্য বাসীর মানবাধিকার লংঘন, সন্ত্রাস নির্মূল ও শিক্ষাসহ নানান বিষয় তুলে ধরেন বক্তারা।
