মঙ্গলবার | সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁওয়ে কোরআন শরীফ অবমাননাকারী, বৈষম্য বিরোধিসহ গ্রেফতার- ৮

সোনারগাঁওয়ে কোরআন শরীফ অবমাননাকারী, বৈষম্য বিরোধিসহ গ্রেফতার- ৮

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের অভিযানে মসজিদে প্রবেশ করে পবিত্র’কেরআন শরীফ’ অবমাননা, বৈষম্য বিরোধি আন্দোলনের আসামি’ গ্রেফতারি পরোয়ানা, মাদক সেবী সহ পুলিশের হাতে গ্রেফতার- ৮

গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) রাতের কিছু অংশ ও আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাস দমনে’ মাদক নির্মূলে জিরো টলারেন্স পরিণত করতে সচেতন পুলিশের একাধিক টিম নিয়ে ওসি’মহম্মদ আব্দুল বারিকে’র নেতৃত্বে চলমান বিশেষ অভিযানে,অভিযান পরিচালিত হয়।

কোরআন শরীফ অবমাননাকারী

পুলিশ সূত্রে, জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে অভিযান পরিচালনাকালে মাদকসেবী- নাজমুল (৩০)।

বৈষম্য বিরোধী আন্দোলনে- উপজেলার নোয়াগাঁও ইউপির পরমেশ্বরদি গ্রামের মৃত আব্দুল আউয়াল এর ছেলে ইউপি যুবলীগের সক্রিয় সদস্য হাবিবুর রহমান মৃধা (৪৭), পিরোজপুর ইউপির মঙ্গলের গাঁও (কান্দাপাড়া) গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে থানা যুবলীগের সক্রিয় সদস্য মোঃ দেলোয়ার হোসেন (৪৬) ও পার্শ্ববর্তী আড়াই হাজার উপজেলার খাক কান্দা ইউপির ডোমারচর পাচানি গ্রামের কাউসারের ছেলে এ-পি পৌরসভার সোনারগাঁও গ্রামের যাদুঘর ২নং গেটের চৌধুরী বাড়ির শাহাবুদ্দিনের নাতি পৌরসভা ছাত্রলীগের সক্রিয় সদস্য মোঃ রাজিম (২২)।

পবিত্র’কোরআন শরীফ’ অবমাননাকারী- সাদিপুর ইউপির বরাব গ্রামের মঞ্জু মিয়ার ছেলে ইয়া নবী (৩৬) নামে মসজিদে প্রবেশ করে পবিত্র কুরআন শরীফ অবমাননা করে। সিসি ক্যামেরার ফুটেছে ধরা পড়লে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
গ্রেফতারি পরোয়ানা- মোঃ আনোয়ার হোসেন (৩৩), মোঃ ফয়সাল (২৪) ও জাহিদ হাসান সহ ৮ আসামি’ গ্রেফতার পূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা