কাপ্তাই থেকে নুর মোহাম্মদ বাবু : রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) লাম্বার প্রসেসিং কমপ্লেক্স (এলপিসি) ইউনিটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় এলপিসি ইউনিটের প্রধান কার্যালয়ে কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উৎপাদন কর্মকর্তা আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাম্বার প্রসেসিং কমপ্লেক্স ও করাতকল ইউনিটের সহ-মহাব্যবস্থাপক তীর্থজিৎ রায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাপ্তাই এলপিসি জামে মসজিদের ইমাম মুফতি আনোয়ার হোসেন সাইফী। এছাড়া বক্তব্য দেন এলপিসি ইউনিটের সহ-ব্যবস্থাপক (হিসাব) বিলাশ কুমার বিশ্বাস, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আল আমিন ও সাধারণ সম্পাদক মো. শাহিন।
আলোচনা সভায় সহ-মহাব্যবস্থাপক তীর্থজিৎ রায় বলেন, সবাইকে মিলেমিশে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে কারখানার উৎপাদন বৃদ্ধি করতে হবে। দেশের সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি এলপিসি ইউনিটের উন্নতি ও কল্যাণের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে এলপিসি ইউনিটের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। শেষে দেশ, প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
