বুধবার | সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ লক্ষীছড়িতে গাজী গ্রুপের নিকট সন্ত্রাসীদের ৩০ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ

লক্ষীছড়িতে গাজী গ্রুপের নিকট সন্ত্রাসীদের ৩০ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ

খাগড়াছড়ি থেকে আলমগীর হোসেন : দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান গাজী গ্রুপের অঙ্গ প্রতিষ্টান খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার মেজর পাড়ায় গাজী রাবার প্লান্টেশন নামের প্রতিষ্ঠানটির কাছে সন্ত্রাসীরা ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে লক্ষীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা আব্দুর রব ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের

অভিযোগপত্রে বলা হয়, উপজেলার ময়ূরখীল মৌজার মেজর পাড়া এলাকায় গাজী রাবার প্লান্টেশন একটি পরিবেশবান্ধব প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করছে অনেক বছর ধরে। প্রতিষ্ঠানটি বিনিয়োগের মাধ্যমে উপজেলার মধ্যে কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের রাজস্বে অবদান রাখছে বলে দাবি করেন। তবে গত ৫ আগস্ট ২০২৪ সালের সরকার পতন হওয়ার পর থেকে বিএনপির নাম পরিচয়ে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির কাছে চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আব্দুল হাকিম ও তার সঙ্গে থাকা লোকজনের বিরুদ্ধে লক্ষীছড়ি সেনা জোন কমান্ডার বরাবর একটি অভিযোগ দেওয়া হয়েছিল।

সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আব্দুল হাকিম গং গাজী রাবার প্লান্টেশনের বাগানে ও ফ্যাক্টোরিতে প্রবেশ করে কর্মরত কর্মীদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্তরা প্রতিষ্ঠানের কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও নজরুল ইসলামের সঙ্গে থাকা লোকজনের ওপর চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে তারা প্রতিষ্ঠানে প্রবেশ করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং আবুল হাকিমের নেতৃত্বে প্রায় ৩৫–৪০ জন লোক এসে মব সৃষ্টি করে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন আবুল হাকিম, জুলিল, পিতা আসমত আলী, মকবুল হোসেন পিতা মৃত আব্দুল হাসেম, রেজাউল করিম পিতা মৃত হরুমুজ আলী ও মো. শাহিন পিতা কামাল উদ্দিন মাস্টার।

অভিযোগকারীর দাবি, চাঁদা না দেওয়ায় প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ, ভূমি দখল ও গাছ কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে।

এতে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং তাদের স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। অভিযোগপত্রে বলা হয়, এতে কয়েকটি পরিবার আর্থিক সংকট ও বেকারত্বের আশঙ্কায় পড়েছে।

চাঁদাবাজির অভিযোগের ব্যাপারে মোঃ রেজাউল করিম( সাবেক মেম্বার)অভিযুক্তদের পক্ষে রিপোটার পক্ষে বলেন গাজী রাবার প্লান্টেশন নামের প্রতিষ্ঠানটির স্থানীয় জনসাধারণের কিছু জায়গায় জবর দখল করে রাখছে। এই বিষয় কোম্পানির লোকজনের সাথে স্থানীয় ৩০/৪০জন লোকের বৈঠক হয়। বৈঠকে বিরোধকৃত জায়গায় নিশপত্তি না হওয়ানপর্যন্ত রাবার উত্তলন করা হবে না মর্মে স্থানীয় সিদ্ধান্ত হয়।

পরে জানা যায় যে কোম্পানি পক্ষে কোম্পানি লোক স্থানীয়দের নামে একটি অভিযোগ দাখিল করেন বিষয়টি লক্ষীছড়ি থানার তদন্তাধীন।

এ বিষয়ে অভিযোগকারী বলেন এখানে অভিযুক্ত ব্যাক্তিরা লক্ষীছড়ির প্রভাবশালী,তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রতিষ্ঠানের সম্পদ ও জনবলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

অভিযোগেটি পুলিশ গ্রাহন করেছে এবং তাঁরা এটার সত্যতা কতটুকু তদন্ত করছে বলে জানান পুলিশ সুত্রে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা