বুধবার | সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ১৫ বিজিবি’র অভিযানে কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় জিরা জব্দ

১৫ বিজিবি’র অভিযানে কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় জিরা জব্দ

কুড়িগ্রাম থেকে মজিবর রহমান : লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কুড়িগ্রামের শিমুলবাড়ী ও শিংঝাড় বিওপির টহলদল পৃথক ০২টি বিশেষ অভিযানে ভারতীয় জিরা জব্দ করেছে।

গত ২১ সেপ্টেম্বর দুপুরে শিমুলবাড়ী বিওপির আওতাধীন জুম্মারপাড় এবং ২২ সেপ্টেম্বর বিকাল ০৫:৫৫ মিনিটে শিংঝাড় বিওপির আওতাধীন আমবাড়ী, ভুরুঙ্গামারী, নামক স্থানে পৃথক ০২টি অভিযানে বিজিবি টহলদলের সদস্যরা সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারিরা বহনকৃত মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে শিমুলবাড়ী বিওপির এলাকা হতে ভারতীয় জিরা ২০ কেজি এবং ০১টি বাইসাইকেল ও শিংঝাড় বিওপির এলাকা হতে ২৭ কেজি ভারতীয় জিরা জব্দ করতে সক্ষম হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় জিরা ৪৭ কেজি, যার সিজার মূল্য ৪৭,০০০/- টাকা এবং বাইসাইকেল ০১টি যার সিজার মূল্য ৫,০০০/-টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৫২,০০০/- টাকা। এছাড়াও, চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাসমূহে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা