বুধবার | সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টেকনাফে ৪০ লিটার দেশীয় মদসহ মফিদুল আলম আটক

টেকনাফে ৪০ লিটার দেশীয় মদসহ মফিদুল আলম আটক

টেকনাফ থেকে ফরহাদ রহমান : কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪০ লিটার দেশীয় মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকসহ এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া।

কোস্ট গার্ড সূত্র জানায়, অভিযানের সময় সন্দেহজনক একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ইজিবাইক থেকে প্রায় ৩৬ হাজার টাকা মূল্যের ৪০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়।

আটক যুবকের নাম মফিদুল আলম (২৬)। তিনি উখিয়ার ইনানী এলাকার মনখালীর বাসিন্দা। তাঁর বাবার নাম শামছুল আলম এবং মায়ের নাম নূরনাহার বেগম।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা মাদক, ইজিবাইক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা