কুলাউড়া, মৌলভীবাজার থেকে মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল : মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত এ এফ সাকিব তালুকদারের একটি ফেসবুক পোস্ট নিয়ে স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাকিব তালুকদার লেখেন, ‘শান্তি চাইলে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও।’ এরপর তিনি লেখেন, ‘অনেকদিন বিশ্রামে ছিলাম, বিশ্রামকে বিদায় দিয়ে দেশ বাঁচাতে লাগবো।’
পোস্টের পরের অংশে তিনি লেখেন, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু! মুজিব সেনা হারায় নাই! মুজিব সেনা অবসরে যায় নাই! লড়াই করতেও বাকি নাই! সময় মত ঠিকই লড়াই করব।’ পোস্টটির সঙ্গে নিজের কয়েকটি ছবিও যুক্ত করেন তিনি।
পোস্টটি প্রকাশের পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা দেখা যায়। তবে পোস্টে ব্যবহৃত ‘লড়াই’ বা ‘যুদ্ধ’ শব্দের মাধ্যমে তিনি কী ধরনের কর্মকাণ্ডের কথা বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে তাঁর পক্ষ থেকে পৃথক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
স্থানীয়ভাবে সাকিব তালুকদার বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেলেও তাঁর বর্তমান অবস্থান স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। তাঁর বর্তমান সাংগঠনিক কর্মকাণ্ড সম্পর্কেও নির্ভরযোগ্যভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
