বুধবার | সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ডিজিটালাইজেশন ও অটোমেশন চালু করা হচ্ছে : প্রতিমন্ত্রী আব্দুল বারী

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ডিজিটালাইজেশন ও অটোমেশন চালু করা হচ্ছে : প্রতিমন্ত্রী আব্দুল বারী

বগুড়া থেকে সাইফুল ইসলাম : জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। তাঁর প্রধান লক্ষ্য আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক প্রতিরোধ, শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূর করা এবং একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলা। রাষ্ট্রীয় অপচয় বন্ধে তিনি নিজে মাত্র ১৯ জন সফরসঙ্গী নিয়ে বিদেশে গিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আইসিটি মন্ত্রণালয়সহ অন্যান্য দপ্তরের মাধ্যমে সব ক্ষেত্রে ডিজিটালাইজেশন ও অটোমেশন চালু করা হচ্ছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলার আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা ক্ষমতা উপভোগ করতে কিংবা নিজেদের ভাগ্য বদল করতে আসিনি। এসেছি এ দেশের সাধারণ মানুষের ভাগ্য বদল করতে এবং তাদের রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করতে।

প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই জন্মভূমি বগুড়াকে একটি মডেল জেলা এবং ‘ইকোনমিক হাব’ হিসেবে গড়ে তুলতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা হবে।

আজিজুল হক কলেজের মানোন্নয়ন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে এনআইসিইউ সুবিধাসহ নতুন নতুন সেবা চালু। বিমানবন্দর চালুর জন্য রানওয়ে সম্প্রসারণ।

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের জমি অধিগ্রহণের টাকা ছাড় এবং একটি ইউনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইনি প্রক্রিয়া চলছে। এসময় তিনি বগুড়াকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, পরিচ্ছন্ন ও গতিশীল মডেল জেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সিভিল সার্জনসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের একযোগে কাজ করার আহ্বান জানান।

বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন, জেলা পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকিরসহ বিভিন্ন সরকারি সপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা