বুধবার | সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ স্বাস্থ্য হাম উপসর্গে একদিনে ১১ জন শিশুর মৃত্যু, এ মাসেই সব চেয়ে বেশি

হাম উপসর্গে একদিনে ১১ জন শিশুর মৃত্যু, এ মাসেই সব চেয়ে বেশি

স্টাফ রিপোর্টার : হামের উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। যা চলতি মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু।

একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১০৭৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হাম সন্দেহে ৯৭৫ জন।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা