বুধবার | সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ জাতীয় অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী

অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা ড. খলিলুর রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

আলাপচারিতার একটি ছবি শেয়ার করে পোস্টে তিনি লেখেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত কুশল বিনিময়।”

জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্টের ভাষণ দেওয়ার পর সংক্ষিপ্তভাবে তাদের মধ্যে কুশল বিনিময় হয়। এ সময় ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা