রামগড় (খাগড়াছড়ি) থেকে মো. মাসুদ রানা : খাগড়াছড়ির রামগড় কৃষি অফিসের উদ্যোগে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির অভিযান শুরু করা হয়েছে।
বৃহস্প্রতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রামগড় কৃষি অফিস আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুমন মিয়া।
রামগড় কৃষি কর্মকর্তা মো.সুমন মিয়া জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনায় সারা দেশব্যাপী “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এ কাজ চলমান থাকবে।
সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মশার প্রজননস্থল ধ্বংস করা, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণী, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।
