শ্রীবরদী( শেরপুর) থেকে তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা : শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীতে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের মাঝে সঠিক মূল্যে সার বিক্রয় ও কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে চলমান সার পরিস্থিতি নিয়ে সার ডিলার, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৈয়দা
জিনাদ রেহেনা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলী, উপজেলা বিএনপির আহব্বায়ক আব্দুর রহিম দুলাল, উপজেলা সার ডিলার সমিতির সভাপতি এ কে এম রুহুল আমিন কালাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন দুলাল, ইখলাছুর রহমান লিটন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কোনো অবস্থাতেই যেন কৃষকরা সার ও বীজ নিয়ে হয়রানির শিকার না হন, সেদিকে কঠোর নজরদারি জোরদারকরন । সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি বা কৃত্রিম সংকট তৈরীর চেষ্টা করা হলে সংশ্লিষ্ট ডিলার বা বিক্রেতার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহন সরকার অনুমোদিত সার ও বীজ ডিলারদের বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকি করা, স্টক রেজিস্টার হালনাগাদ রাখা এবং কৃষকদের মাঝে রশিদ প্রদানের মাধ্যমে সার বিক্রির বিষয়টি নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় জনপ্রতিনিধি, বিসিআইসি, বিএডিসির সার ডিলার, খুরচা সার বীজ ডিলার, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীরা, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
