শুক্রবার | সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পাবলিক লাইনে চুনা কারখানায় অবৈধ গ্যাস সংযোগ : দুর্ঘটনায় পড়তে পারে পুরোগ্রামটি

পাবলিক লাইনে চুনা কারখানায় অবৈধ গ্যাস সংযোগ : দুর্ঘটনায় পড়তে পারে পুরোগ্রামটি

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানায় ব্যবহৃত গ্যাসের আগুনের বিস্ফোরণে দুর্ঘটনার কবলে পড়তে পারে পিয়ার নগর নামে পুরো গ্রামটি। এমপি-মহোদয়ে’র দেয়া ঘোষণাকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে প্রশাসনের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে পাবলিক লাইন থেকে’বাংলাদেশ সরকারের তিতাস কর্তৃপক্ষের গ্যাস সংযোগে গ্যাস ব্যবহার করে অবৈধভাবে চুনা কারখানার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রভাবশালী বিএনপি নামধারী নেয়ামত উল্লাহ নামে অসাধু ব্যবসায়ী।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুরি ইউপির পিয়ার নগর নামে এলাকায় দীর্ঘদিন যাবত পুরো এলাকায় তিতাস কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া প্রকাশ্যে দিবালোকে অবৈধভাবে বাংলাদেশ সরকারের তিতাস কর্তৃপক্ষের সরবরাহ গ্যাস অবৈধভাবে সংযোগ নেন। স্থানীয় প্রভাবশালী একটি চক্র মোটা অংকের টাকার বিনিময়ে একটি বাড়িতে একটি লাইজারে যতটা চুলা জ্বলবে ততটা চুলার টাকা দিয়ে সংযোগ নিয়ে থাকেন গ্রামবাসী। মোটা অংকের টাকা হাতিয়ে অবৈধ সংযোগে গ্যাস পুড়ছে পুরো গ্রামজুড়ে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে লাখ লাখ টাকা। ইতিপূর্বে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান বলেছিলেন, আমার নির্বাচিত এলাকায় অবৈধ কোন চুনা কারখানা থাকতে পারবে না। সূত্রে আরো জানায়, পিরোজপুর ইউপির পিরোজপুর গ্রামের স্থানীয় বিএনপি নামধারী নেয়ামতুল্লাহ নামে অসাধু ব্যবসায়ী প্রকাশ্যে দিবালোকে পাবলিক লাইন থেকে গ্যাস সংযোগ নিয়ে এমপি মহোদয় কে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে, প্রশাসনকে তোয়াক্কা না করে দেদারসে চালিয়ে যাচ্ছে অবৈধ চুনা কারখানার রমরমা ব্যবসা।

সচেতন মহলের ধারণা, জনগণের রায়ে বাংলাদেশ সরকারের নির্বাচিত এমপি মহোদয়ের দেওয়া ঘোষণায় উল্টো বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে চালিয়ে যাচ্ছে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার রমরমা ব্যবসা। এতে আবহাওয়া দূষিত হয়ে রোগ ব্যাধি আক্রান্ত হচ্ছে ছোট মাসুম বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত। পাবলিক লাইন থেকে অবৈধ গ্যাস সংযোগের কারণে যেকোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে পিয়ার নগর নামে পুরো গ্রামটি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা