কিশোরগঞ্জ থেকে মোঃ মিজানুর রহমান : কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সূফি সাজ্জাদ আল ফোজায়েল।
এর আগে তিনি গত ২২ সেপ্টেম্বর পাকুন্দিয়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পাকুন্দিয়া পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে দায়িত্ব তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন পৌরসভায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মো. সূফি সাজ্জাদ আল ফোজায়েল ৪১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। পাকুন্দিয়ায় যোগদানের পূর্বে তিনি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।
বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, সাবেক কাউন্সিলর মোস্তফা কামাল ও সিদ্দিক হোসেন রিপন, আইইউজিআইপি (IUGIP) প্রকল্পের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার তন্ময় হাসান এবং ভারপ্রাপ্ত হিসাব রক্ষক মোহাম্মদ এনামুল হকসহ অন্যরা।
