বুধবার | সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ঈদগাহ মডেল হাসপাতালে আর্থিক সহযোগিতায় চিকিৎসা পাওয়া রোগীদের বার্ষিক প্রতিবেদন

ঈদগাহ মডেল হাসপাতালে আর্থিক সহযোগিতায় চিকিৎসা পাওয়া রোগীদের বার্ষিক প্রতিবেদন

ঈদগাঁও (কক্সবাজার) থেকে এইচ এন আলম : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাহ মডেল হাসপাতালে নিজস্ব ফান্ড থেকে আর্থিক সহযোগিতায় চিকিৎসাসেবা পাওয়া রোগীদের বার্ষিক প্রতিবেদন, পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে হাসপাতালের অডিটোরিয়ামে ঈদগাঁওয়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। পবিত্র কোরআন মজিদ থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। তেলাওয়াত করেন হাফেজ বজলুর রহমান। সভায় উদ্বোধনী বক্তব্য দেন মাওলানা আবু বক্কার।

এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক শেফাইল উদ্দিন, সেলিম উদ্দিন, আনোয়ার হোছাইন, মিজানুর রহমান, এইচ এন আলম, মিছবাহ উদ্দিনসহ স্থানীয় সাংবাদিকরা।

অনুষ্ঠানে হাসপাতালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন মানবিক চিকিৎসক ইউসুফ আলী ঈদগাহ মডেল হাসপাতালের নিজস্ব ফান্ড থেকে আর্থিক সহযোগিতা নিয়ে চিকিৎসাসেবা পাওয়া রোগীদের বিষয়ে গত এক বছরের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি হাসপাতালের মানবিক চিকিৎসাসেবা কার্যক্রম, রোগীদের সহযোগিতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি আরো বলেন,হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম ও আর্থিক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল রোগীদের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সভায় সাংবাদিকরা হাসপাতালের এ ধরনের মানবিক কার্যক্রমকে স্বাগত জানিয়ে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও অসচ্ছল রোগীদের সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্টান পরিচালনা করেন ম্যানেজার আবু বাক্কার।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা