কুলাউড়া মৌলভীবাজার থেকে মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল : কুলাউড়ার প্রবীণ শিক্ষক, সাবেক প্রধান শিক্ষক ও কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হামিদ (মাস্টার) ইন্তেকাল করেছেন।
বুধবার ২৩ সেপ্টেম্বর রাত ২টা ২০ মিনিটে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি কুলাউড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চারবারের নির্বাচিত সাবেক কাউন্সিলর ইকবাল আহমেদ শামীমের পিতা।
শিক্ষকতা জীবনে আলহাজ্ব আব্দুল হামিদ কুলাউড়ার শিক্ষা অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কুলাউড়ায় শোকের ছায়া নেমে আসে। শিক্ষক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়েছে। তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি দান এবং মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
