বুধবার | সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ডিমলায় প্রান্তিক নারীদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডিমলায় প্রান্তিক নারীদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডিমলা (নীলফামারী) থেকে মহিনুল ইসলাম সুজন : নীলফামারীর ডিমলায় দুইদিন ব্যাপী প্রান্তিক নারী সদস্যদের মাঠ পর্যায়ে দ্বন্দ্ব সংবেদনশীল গণতান্ত্রিক সংলাপের সক্ষমতা বৃদ্ধি ও অ্যাডভোকেসী বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে ঝুকিপূর্ণ, এলাকার বসবাসকারী প্রান্তিক নারীদের অর্থনৈতিক,সামাজিক ও রাজনৈতিক অংশ গ্রহন জোরদার করণে অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর)উপজেলার খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ হল রুমে দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণের সমাপ্তি হয়।

বিএমজেড ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় প্রশিক্ষণ বাস্তবায়ন করেন পল্লীশ্রী। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের ইউনিট ম্যানেজার মকিম চৌধুরী ও সহযোগী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেসী ফ্যাসিলিটেটর আয়শা সিদ্দীকা আশা।এর আগে জেলার ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদে গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা