গোপালপুর টাংগাইল, প্রতিনিধি : জাতীয় শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রাথমিক, স্কুল, মাদ্রাসা ও কারিগরি-কলেজ পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে গুণী শিক্ষক নির্বাচন করা হয়েছে। নির্বাচিত শিক্ষকদের নাম জেলা পর্যায়ে পাঠানো হয়েছে।
উপজেলা পর্যায়ে নির্বাচিত আটজন শিক্ষক হলেন—উদ্যমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী আশরাফুল ইসলাম, ডুবাইল ইমামবাড়ী দাখিল মাদ্রাসার জুনিয়র মৌলভী মো. জাহিদুল ইসলাম, গোপালপুর দাঃ উঃ কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক (গণিত) মো. মহি উদ্দিন, বাংলা বাজার ছামাদিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক খনকার মশিউর রহমান শামীম, মোহনপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হোসেন, মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. নাছির উদ্দিন, সূতী ভি এম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এনামূল হক চৌধুরী এবং গোপালপুর সরকারি টেকনিক্যাল কলেজের রসায়ন বিভাগের ইন্সট্রাক্টর মো. হাসান আলী।
উপজেলা পর্যায়ে নির্বাচিত এসব গুণী শিক্ষকের তালিকা পরবর্তী প্রক্রিয়ার জন্য জেলা পর্যায়ে প্রেরণ করা হয়েছে।
জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকতার ক্ষেত্রে অবদান, পেশাগত দক্ষতা ও শিক্ষার্থীদের শিক্ষা-উন্নয়নে ভূমিকার স্বীকৃতি হিসেবে উপজেলা পর্যায়ে এ নির্বাচন করা হয়েছে।
