বৃহস্পতিবার | সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশময়মনসিংহ আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তাগাছায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তাগাছায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

ময়মনসিংহ থেকে সিরাজুল হক সরকার : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ময়মনসিংহের মুক্তাগাছায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার বিকালে ৫টার দিকে শহরের পুরাতন সাহেব বাজার এলাকায় ময়মনসিংহ-জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে বিক্ষোভ সমাবেশ করে মিছিল নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে শেষ করে।

এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে এবং নৈরাজ্য, সন্ত্রাস-সহিংসতা ও অস্থিতিশীলতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। মুক্তাগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ সদর উপজেলার সাংসদ আবু ওয়াহাব আকন্দ।

বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তাগাছা আসনের এমপি মোহাম্মদ জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনোজ্জামান রোকন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হাসান, মতিউর রহমান খোকন, বিএনপি নেতা এটিএম ইলিয়াস প্রমূখ।

সমাবেশে এমপি জাকির হোসেন বাবলু বলেন, এ ছাড়াও সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জ¥ান খান সাইফুল সহ উপজেলা, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপির সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা