বৃহস্পতিবার | সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ একই পরিবারের নিখোঁজ পাঁচজন, একজনের মরদেহ উদ্ধার

বিয়ের বাজার করে বাড়ি ফেরার সময় মেঘনা নদীতে ট্রলারডুবি :

একই পরিবারের নিখোঁজ পাঁচজন, একজনের মরদেহ উদ্ধার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় পার্শ্ববর্তী মুক্তিনগর নামে বাজারে বিয়ের বাজার করতে গিয়ে গরু- খাসি সহ নৌকা যোগে ফিরে আসতে বাবা, মা, দুইছেলে- একমেয়ে সহ একই পরিবারের ট্রলার ডুবে মেঘনা নদীর স্রোতের পানিতে নিখোঁজ হওয়া পাঁচজনের মধ্যে মোসাঃ রাইসা বেগম (৪৫) নামে মায়ের মৃতদেহ উদ্ধার।বাকিরা নিখোঁজ রয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার মেঘনা নদীর তীরবর্তী আমান সিমেন্ট নামে কোম্পানির ঘাটে দুর্ঘটনায় কবলিত হয়।

একাধিক সূত্র থেকে জানা যায়, উপজেলার বৈদ্যের বাজার হাড়িয়াপাড়া এলাকার বিয়ের বাজার করতে পার্শ্ববর্তী মেঘনা থানার মুক্তিনগর নামে বাজারে বিয়ের বাজার করতে যায়। এ সময় বিয়ের বাজার সহ গরু ও খাসি নিয়ে নৌকা যোগে বাড়ি ফেরার পথে মেঘনা নদীর পানির স্রোতে দুর্ঘটনার কবলে পড়ে।

নিখোঁজ হওয়া ব্যক্তিরা হলেন- হেলাল উদ্দিন (৫৫),সামিয়া (১৭), সজীব (২৪),পাঁচ বছরের শিশু পুত্র সামিন ও উদ্ধার হওয়া মোসাঃ রাইসা বেগম (৪৫) নামে মায়ের মৃতদেহ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা