সোমবার | সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রচ্ছদ বাণিজ্য জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা : জীবনযাত্রায় নতুন চাপের আশঙ্কা

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা : জীবনযাত্রায় নতুন চাপের আশঙ্কা

মোঃ মনজুর মোল্লা, ঢাকা : ২১ সেপ্টেম্বর: দেশের বাজারে আবার বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম। লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়ে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের নতুন দর নির্ধারণ করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আজ সোমবার (২১ সেপ্টেম্বর) থেকেই এই পুনর্নির্ধারিত দাম কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা থেকে বেড়ে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতিটি জ্বালানি পণ্যের দামই একলাফে লিটারে ২০ টাকা বৃদ্ধি পেল।

জ্বালানি খাতের সংশ্লিষ্ট ব্যক্তি ও বাজার বিশ্লেষকদের মতে, তেলের এই হঠাৎ মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি গিয়ে পড়বে সাধারণ মানুষের ওপর। বিশেষ করে ডিজেলের দাম বাড়ায় গণপরিবহন ও পণ্য পরিবহন ভাড়া একাদিক্রমে বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর জেরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে তৈরি হতে পারে নতুন অস্থিরতা। পাশাপাশি কৃষিখাতে সেচ খরচ বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচও বেড়ে যাওয়ার মুখে পড়বে।

সার্বিকভাবে জ্বালানি তেলের এই দরবৃদ্ধি দেশের সার্বিক মূল্যস্ফীতিকে আরও উসকে দিতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সাধারণ দরদামের টানাটানির মধ্যে তেলের দামের এই নতুন ধাক্কা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রায় অতিরিক্ত চাপ সৃষ্টি করবে

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা