সোমবার | সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

কাপ্তাই থেকে নুর মোহাম্মদ বাবু : রাঙামাটির কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ২৫ জন ফরেস্ট গার্ডের অংশগ্রহণে সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাজ্জাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন সদর রেঞ্জ কর্মকর্তা দীপন চাকমা।

নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে বন ব্যবস্থাপনা, বন সংরক্ষণ, বনসম্পদ রক্ষা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা