সোমবার | সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পোরশায় একজনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

পোরশায় একজনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

পোরশা (নওগাঁ) থেকে এম এ মান্নান : নওগাঁর পোরশায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ ১০০ টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের কারাদণ্ড দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে পোরশা উপজেলায় পুরইল গ্রামেএ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মোহাম্মদ কাউসার হাবিব কে মাদক সেবনের অপরাধে২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয় এবং জেল হাজতে প্রেরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আইন অমান্য করে কেউ যাতে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে এবং মাদক সেবন ও কেনা বেচা করতে না পারে, সে জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা