সোমবার | সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ খালের স্বাভাবিক প্রবাহ ফেরাতে কেরানীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

খালের স্বাভাবিক প্রবাহ ফেরাতে কেরানীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জের রামেরকান্দায় খালের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে খালের জায়গা দখল করে নির্মিত তিনটি বড় ভবনসহ বেশ কয়েকটি অবৈধ কাঠামো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া তাঁতী মার্কেট ও তমিজউদ্দীন প্রেসসহ অন্যান্য কয়েকটি স্থাপনা আগামী সাত দিনের মধ্যে নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য মালিকদের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, খালের গতিপথ ও স্বাভাবিক প্রবাহ পুরোপুরি ফিরিয়ে না আসা পর্যন্ত দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উচ্ছেদ অভিযানকালে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা