৯
নীলফামারী থেকে এন.এম হামিদী বাবু : নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় দৈনিক নবচেতনার স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক হামিদুল্লাহ সরকার আহত হয়েছে।
সোমবার (২১ শে সেপ্টেম্বর) দুপুরে দৈনিক নবচেতনার স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক হামিদুল্লাহ সরকার মোটরসাইকেলে নীলফামারী জেলার ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের মির্জাগঞ্জে তথ্য সংগ্রহের কাজে গেলে পথিমধ্যে একটি গরুকে বাঁচাতে গেলে গরুটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পরে যায়। এ সময় তিনি আহত হয।
পরে তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা হয়। এতে তার ডান চোখে দুটি সেলাই দেয়া হয়েছে।
তিনি তার সুস্থতার জন্য দেশবাসীসহ সকলের কাছে দোয়া কামনা করেছে।
