খাগড়াছড়ি থেকে আলমগীর হোসেন : খাগড়াছড়ি জেলার আইন শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে জেলার আইন-শৃঙ্খলা বাহিনী, বিভাগীয় দপ্তর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাত ৮টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সাংসদ সদস্য এমপি ওয়াদুদ ভূইয়া।
এসময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ২০৩ পদাতিক ব্রিগেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক,ডিজিএফআইয়ের ডেট কমান্ডার, এনএসআইয়ের যুগ্ম পরিচালক, জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
