সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় সন্ত্রাস দমনে’ মাদক নির্মূলের অভিযানে ৩৫ বোতল স্কার্ফ উদ্ধার সহ নিষিদ্ধ আওয়ামী-যুবলীগের ইউপি সাংগঠনিক সম্পাদক, মাদক সেবী, গ্রেফতারি পরোয়ানা, মাদক মামলায় পুলিশের হাতে গ্রেফতার- ১১ আসামি’
আজ বুধবার (২৩ সেপ্টেম্বরের ) উপজেলা বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস দমনের লড়াইয়ে সচেতন পুলিশের একাধিক টিম নিয়ে ওসি’ মহম্মদ আব্দুল বারিকে’র নেতৃত্বে মাদক জিরো টলারেন্সের অব্যাহত চলমান অভিযানে অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্র থেকে- জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান চলাকালে মাদকসেবি- মোঃ শাহ আলম (৩৫), মোঃ আরিফ (২৪), মোঃ শরিফ (২২) ও মোঃ নুরুউদ্দিন (৫১) নামে।
সন্ত্রাস বিরোধি- উপজেলার বারদী ইউপির বারদী সেনপাড়া গ্রামের মৃত আলাল উদ্দিন সরকারের ছেলে (নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের বারদী ইউপির সাংগঠনিক সম্পাদক) আলমগীর সরকার (৫০) নামে।
মাদক- আনোয়ার হোসেন মল্লিক (৪৫), মোঃ অভি ইসলাম ওরফে ইয়ামিন (২১), মনির হাওলাদার (৩৫) ও মোঃ জামান (৩৬) নামে।
পরোয়ানা জারী- মোঃ জাকির হোসেন (৪৪) ও মোঃ রুহুল আমিন (৪০) কে’ গ্রেফতার পূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশি নজরে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
