বৃহস্পতিবার | সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ হাজী নজরুল ইসলামের মায়ের মৃত্যুতে পটিয়া প্রেসক্লাবের শোক

হাজী নজরুল ইসলামের মায়ের মৃত্যুতে পটিয়া প্রেসক্লাবের শোক

পটিয়া সংবাদদাতা : সাবেক সিডিএ বোর্ড মেম্বার, পটিয়া পরিবেশক ব্যবসায়ী সমিতির সভাপতি বিএনপির নেতা হাজী নজরুল ইসলাম এর আম্মা ছেনোয়ারা বেগম (৭৫) ২৩ সেপ্টেম্বর বুধবার বাদে মাগরিব নগরীর এবার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন।ইন্না- লিল্লাহি- ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি ৪ ছেলে দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুম ছেনোয়ারা বেগম পটিয়া পৌর সদর বাস ষ্টেশন এলাকার বিশিষ্ট ব্যাবসায়ী মরহুম আবদুর সালাম সওদাগরের স্ত্রী।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুম এর জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুএে জানা যায়।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পটিয়া প্রেসক্লাব সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী সহ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ। বিষয়টি নিশ্চিত করেন পটিয়া প্রেসক্লাব দপ্তর মোহাম্মদ শাহজাহান চৌধুরী।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা