শুক্রবার | সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মানিকছড়ির বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

মানিকছড়ির বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

খাগড়াছড়ি থেকে আলমগীর হোসেন : খাগড়াছড়ির মানিকছড়ি রাজবাজারে বিভিন্ন কসমেটিকস, খাদ্য ও ওষুধের দোকানে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভূঁইয়া।

অভিযানে ভেজাল, অস্বাস্থ্যকর ও মেয়াদোত্তীর্ণ মিষ্টিজাত পণ্য বিক্রির দায়ে ‘মিষ্টি মেলা’র স্বত্বাধিকারী মানিক মজুমদারক ৫ হাজার টাকা এবং নকল ও অনুমোদনহীন কসমেটিকস বিক্রির দায়ে মো. ইউসুফ আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ব্যবসায়ীদের ভেজাল, অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পণ্য বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা